1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড : ৫০ হাজার টাকা জরিমানা!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৯ বার পড়া হয়েছে

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী’র রামপুরের ব্যবসায়ী কায়সার মাহমুদ হত্যা মামলায় স্ত্রী নাদিয়ার যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাসের জেল দিয়েছেন ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা। বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর তিনি এ রায় ঘোষনা করা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরনে যানাযায় যে,২০১৩ সালে ফেনী’র রামপুর ভূইয়া বাড়ি সড়কস্থ নজির সওদাগর বাড়ির প্রফেসর আবুল খায়েরের ছেলে কায়সার মাহমুদের সাথে ফেনীর আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে শাহনাজ নাদিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের কয়েকমাস পর তাদের মধ্যে মনমালিন্য দেখা দেয়। ১১ এপ্রিল ২০১৪ ডাক্তার দেখানো শেষে স্ত্রী নাদিয়াসহ বাসা ফেরার পথে ফেনী ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানের পার্শ্বে কাওসারকে দূর্বৃত্তরা উপযুপরি ছুরির আঘাত করে পালিয়ে যায়, স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কাওসার কে মৃত ঘোষণা করে।

কাওসারের পিতা প্রফেসর আবুল খায়ের বাদী হয়ে শাহনাজ নাদিয়া ও তাদের বাড়ির মোঃ হারুনকে আসামী করে মামলা করে। ১৩ এপ্রিল পুলিশ নাদিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে শাহনাজ নাদিয়া ১৬৪ ধারা জবানবন্দীতে স্বামী কায়সারকে হত্যার কথা স্বীকার করে।

একই বছর অভিযুক্ত হারুন দূর্বত্তের হাতে খুন হলে পুলিশ নাদিয়াকে অভিযুক্ত করে সার্জসিট প্রদান করে।করোনার কারনে দীর্ঘ সময় আদালতের কার্যক্রম বন্ধ থাকায় এ বছর ১৫ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off