1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

দ্বিতীয় দফার ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক,

দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

আজ বুধবার নির্বাচন ভবনে কমিশনের ৮৬তম সভা শেষে ইসি সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে কমিশনাররাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, উন্নত দেশের মতো প্রযুক্তি নির্ভরতা বাড়লে বাংলাদেশের নির্বাচনও আরও বেশি সুষ্ঠু হবে। পরবর্তী নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐক্যমত জরুরি। ঐকমত্য হলে কমিশনের সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়বে।

এছাড়াও জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-৬ আসনেরও তারিখ ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২ নভেম্বর।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ রেখে গত ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ করে ইসি। স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে গত ২০ সেপ্টেম্বর ১৬০টিতে ভোটগ্রহণ করা হয়। দ্বিতীয় ধাপে আজ ৮৪৮টি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরটিভি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!