1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

বিজয়ী হলেও অন্যপ্রার্থীর হামলা-ভাংচুরের শিকার ঝিলংজার নাছির মেম্বারের সমর্থকরা

  • আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মো. নাছির উদ্দিন। জনপ্রিয়তার শীর্ষে থাকা নাছির দ্বিতীয়বারের মতো মেম্বার নির্বাচিত হলেও তার বিপরীত প্রার্থী আমিন উল্লাহর সন্ত্রাসী বাহিনী নাছিরের সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাংচুর, ঘরবন্দি করে রাখার অভিযোগ করেছেন।

শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাছির। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন প্রশাসনের সামনে আমার ছেলেসহ কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আমার সমর্থকদের উপর হামলা চালায় আমিন উল্লার সন্ত্রাসীরা। সেসব হামলা-হুমকি উপেক্ষা করে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কিন্তু সেই জনগণকেও এখন হামলার শিকার হতে হচ্ছে।

তিনি আরও জানান, আমিন উল্লার সন্ত্রাসী বাহিনী চারটি বাড়িতে ভাংচুর চালিয়ে আজকে। অনেক সমর্থককে ঘর থেকে বের হতে দিচ্ছে না। আমি এলাকায় শান্তি চায়। জনগণকে শান্তিতে রাখতে চায়। তাই আমান উল্লাহ সাহেবকে বলবো আপনারা সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। জনগণ জেগে উঠলে পিট বাচাতে পারবেন না।

প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে নাছির বলেন, কক্সবাজার জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আমার অনুরোধ। আপনারা এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off