1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুলিশের ছুটি বাতিল, দেশজুড়ে রেড এলার্ট !

  • আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৬০৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

টেকনাফ ৭১ ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়ে আন্দোলন করে আসছে বিএনপি। বিষয়টি নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কায় দেশজুড়ে রেড এলার্ট জারি করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে এই নির্দেশনা জারি করা হয়। ওয়ারলেসের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটকে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। গুজব ছড়িয়ে কোনো গোষ্ঠী যেন নাশকতা সৃষ্টি না করতে পারে, সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে যারা ছুটিতে আছেন, তাদের ছুটি বাতিল করা হয়েছে।

দেশজুড়ে সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র। তারা বলছেন, আশঙ্কা করা হচ্ছে- খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়ানো হবে। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী এই পরিকল্পনা করছে। সেজন্যই সতর্ক অবস্থানে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এন্ডোসকপি করার কারণে শারীরিক অবস্থার আরও অবনতি হলে কয়েক ঘণ্টার ব্যবধানে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিট তথা সিসিইউতে। এখনও তিনি সেখানেই আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off