1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

স্পীড বোট নিয়ে ঘেরাও করে নাফ নদে ৬০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি 

  • আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৩ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউপি’র নাফ নদীর সীমান্ত এলাকায় টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ন এর সদস্যরা অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মাদ ইফতেখার এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, (০১ ডিসেম্বর) বুধবার ভোরে টেকনাফ ২ বিজিবি’র অধীনস্থ হোয়াইক্যংয়ের ঝিমংখালি জালালের ঘের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের একটি বড়  চালান প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে কৌশলগত ভাবে অবস্থান নেয় বিজিবি’র জওয়ানেরা। কিছুক্ষণ পর শূন্য রেখা অতিক্রম করে একটি নৌকা বাংলাদেশে প্রবেশ করতে দেখা মাত্রাই তাদের ধাওয়া করে। পরে স্পীড বোট দিয়ে চার দিক থেকে ঘেরাও করে তিন জন রোহিঙ্গা কে আটকের পর নৌকাতে তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানান।
আটককৃতরা রোহিঙ্গারা হলেন, উখিয়া বালুখালী ১১ নং ক্যাম্পের বাস্তুচ্যুত রোহিঙ্গা মোঃ হাসানের ছেলে মুজিবুর রহমান (২১), আবু ছৈয়দের ছেলে মাহবুর রহমান (২০) ও নুর ইছামত এর ছেলে আমানুল্লাহ।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off