1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফে এক যুবক !

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪০২ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি,

‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর চাই’ এ শ্লোগানে ১০০৪ কিলোমিটার পায়ে হেঁটে টেকনাফে পৌঁছলেন এক যুবক। সে বগুড়া জেলার শাহজাহানপুর থানার রাধানগর এলাকার মোকছেদ আলীর পুত্র মিজানুর রহমান।

গত (২১ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে হেঁটে রওয়ানা দিয়ে গত ১৯ মার্চ টেকনাফের শাহপরীরদ্বীপে পৌঁছেন। এরমধ্যে বিভিন্ন জেলায় ধাপে ধাপে ৮ দিন বিশ্রাম নিয়ে পুনরায় হাঁটা শুরু করেন। মোট ১৯ দিন হেঁটে সে টেকনাফের শাহপরীরদ্বীপে পৌঁছেন। এর মধ্যে টানা ২৪ ঘন্টাও হাঁটছিলেন দুইবার। চলতে হয়েছে চৌদ্দটি জেলার উপর দিয়ে।

মিজান জানান, স্ব-প্রণোদিত হয়ে,’ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর চাই’ এই শ্লোগানে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে হাঁটা শুরু করেন। দেশের ৬৪ জেলা ভ্রমণ করার ইচ্ছে থেকেই পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ভ্রমণ অভিজ্ঞতা অর্জনের জন্যে বের হন। এসময় দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। তিনি আরো জানান, এই উনিশ দিনে দিনাজপুর ও কুমিল্লা জেলায় টানা ২৪ ঘন্টা রাত-দিন না ঘুমিয়ে
হাঁটেন। অন্যান্য দিন গড়ে ৪৫-৫০ কিলোমিটার হেঁটেছেন। বিভিন্ন জেলায় পরিচিত ও বন্ধুদের বাসায় রাতযাপন করেছে। খাবার বেশির ভাগ হোটেলে খাওয়া হয়েছে।

পায়ে হেঁটে ভ্রমণকালীন স্লোগান হিসেবে ছিল ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড কার্যকর চাই, কারিগরি শিক্ষা গ্রহন করি বেকারত্ব দূর করি, রক্ত দান করুন অন্যের প্রাণ বাঁচাতে সাহায্য করুন’।

এসময় বগুড়া জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।আগামি শীতে পায়ে হেঁটে ৬৪ জেলায় যাওয়ার ইচ্ছে রয়েছে তার। এছাড়াও জীবনে সবচেয়ে বড় আশা পায়ে হেঁটে বাংলাদেশ থেকে হজ্বে যাওয়া।চলার পথে যারা সাহস ও ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, গত ২০১৯ সালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off