1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ টেকনাফবাসী, কতৃপক্ষ নির্বিকার –টেকনাফ ৭১

  • আপডেট সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪৭৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজার টেকনাফে প্রচণ্ড খরতাপ, অন্যদিকে বিদ্যুতের নিয়মিত ঘনঘন আসা-যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে টেকনাফবাসী। সরকারের হিসাব মতে দেশে কোনো বিদ্যুতের ঘাটতি নেই এবং পবিত্র রমজান উপলক্ষে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের বাড়িয়ে দিয়েছে কতৃপক্ষ। এরপরও রমজান আসতে না আস্তে টেকনাফ উপজেলায় বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের মাত্রা বেড়েই চলেছে ফলে নামাজিরা মসজিদে নামজ পড়তে গিয়ে অতিরিক্ত তাপমাত্রার কারণে হ্রদপ্রিন্ড বের হওয়ার উপকরণ হয়ে পড়ে। ঘনঘন লোডশেডিংয়ের বিষয়ে টেকনাফ পল্লী বিদুৎ সমিতির কন্ট্রোল রুমে ০১৭৬৯৪০১০৫২ এই নাম্বারে শতশত বার কল দিলেও রিসিভ করে না।

সকাল হতে না হতেই সূর্যের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সময়-অসময়ে দেখা দিচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা- কর্মচারীদের সাজানো ও কথিত বিদ্যুৎ সঞ্চালনের লাইনে ত্রুটি। বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার ত্রুটির কারণে সাধারণ মানুষকে দুঃসহ গরমে দিন-রাত পোহাতে হচ্ছে লোডশেডিংয়ের তীব্র যন্ত্রণা। এমনকি ইফতার, সেহেরী ও নামের সময়ে বিদ্যুৎ থাকে না। লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা অনেকটায় স্বাভাবিক। সেটিও অনেকের কাছে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু বর্তমানে বিনা অজুহাতে বিদ্যুৎ না থাকায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। না ঝড় না বৃষ্টি, তবু ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না।

এ অবস্থা শুরু হয়েছে টেকনাফ জোনাল অফিসসহ বিভিন্ন অফিসের আওতাধীন এলাকায়। অভিযোগ উঠেছে টেকনাফ জোনাল অফিসসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাদের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টেকনাফ উপজেলায় বিদ্যুৎ নিয়ে চলছে নানান নাটকীয়তা। সামান্য অজুহাতে নামলেই বিদ্যুৎ থাকে না।

এ দিকে পল্লী বিদুৎ অফিস সুত্রে জানায়,এই পবিত্র  রমজান মাস ও গরমের কারনে স্বাভাবিক ভাবেই বাসাবাড়ি, দোকান, মসজিদ, টমটম গ্যারেজে, এবং সেচের পাম্পের লোড অনেক বেড়ে যায়। সেই সাথে অনেক বাসায় চুক্তি বদ্ধ লোডের বাইরে এসি, ফ্রিজ গুলো চালু থাকে যার কারনে অন্য সময়ের তুলনায় সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত লোড সর্বোচ্চ থাকে। সেক্ষেত্রে পিজিসিবি নিয়ন্ত্রনাধীন কক্সবাজার গ্রীডের টি-৩ ট্রান্সফরমার (যেখান থেকে আমরা বিদ্যুৎ নেই) ওভারলোডেড হয়ে যায়। তাই কিছু কিছু এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করা হচ্ছে।

এদিকে তীব্র গরমের মধ্যে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অফিস-আদালতেও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কল-কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। দিনে কমপক্ষে ৩ থেকে ৪ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে।

এ বিষয়ে মুঠোফোনে টেকনাফ পল্লী বিদুৎ জোনাল ম্যানেজার আবুল বাশার আজাদের সাথে বারবার  যোগাযোগ করা হলে ০১৭৬৯৪০০১২৪ মোবাইল সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off