1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

মিয়ানমার থেকে মাদক নিয়ে প্রবেশকালে দুই রোহিঙ্গা গ্রেপ্তার করালো বিজিবি ||টেকনাফ ৭১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৬৫৩ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী::মিয়ানমার থেকে মাদক নিয়ে বাংলাদেশেরের নাফ নদীর জালিয়ারদ্বীপ হয়ে প্রবেশকালে অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১টি কাঠের নৌকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, (২৮ এপ্রিল) টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ উত্তর পূর্ব দিকে জালিয়রদ্বীপ এলাকায় পাশ্ববর্তী নাফনদীর সীমান্ত দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে মাদক পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ((২ বিজিবি) ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল নাফনদীর জালিয়ারদ্বীপের কৌশলগত অবস্থান গ্রহণ করে দীর্ঘ সময় ধরে অপেক্ষারত থাকে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পার্শ্বে নাফনদীতে ছদ্মবেশ ধারণ করে নাফনদীতে কাঠের নৌকা করে জাল দিয়ে মাছ ধরতে দেখতে পায়। এসময় মিয়ানমার থেকে একজন চোরাকারবারীকে সাঁতরিয়ে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপে বর্ণিত জেলের কাছে এসে একটি বস্তা হস্তান্তর করলে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল উক্ত ব্যক্তিদ্বয়কে চারদিক থেকে স্পীডবোটের মাধ্যমে ঘেরাও করে আটক পর একটি বস্তা উদ্ধার করা হয়। উক্ত বস্তা থেকে ১কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত ১টি কাঠেের নৌকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয় করা হয়।
বিজিবি’র কর্মকর্তা আরো জানান, যার আনুমানিক মূল্য ৬ কোটি ৩৫ হাজার টাকা। আটক দুই রোহিঙ্গারা উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪নম্বর মোচনী ক্যাম্পের ব্লক/১ আবুল কাশেমের ছেলে সিরাজুল ইসলাম(২৮) ও ২৬ নম্বর জাদিমোড়া ক্যাম্পের ব্লক-ডি/৩,এফসিএন নং-২৭৪৯১২ এর বাসিন্দা ফারুক আহমেদের ছেলে সৈয়দ সালাম (৩৮)।উদ্ধারকৃত আইস ও ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off