1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা!

মধ্য রাতে নাফ নদীতে বিজিবির অভিযান রোহিঙ্গার কাছে পেল ৫কোটি ৬০লাখ টাকার মাদক

  • আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

কক্সবাজার টেকনাফের নাফনদী হয়ে সাঁতার কেটে বাংলাদেশে মাদক নিয়ে প্রবেশের সময় ১কেজি ৬০গ্রাম আইস ও ১০হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক কে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের কালু মিয়ার পুত্র মোঃ সাকের আলী (২২)। উদ্ধার কৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৬০লক্ষ টাকা।

সোমবার (৯মে) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিশেষ টহলদল উক্ত অভিযান পরিচালনা করেন।

সোমবার সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ বিঙপ্তিতে গণ মাধ্যম কে জানান,

সোমবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিশেষ টহলদল মিয়ানমার হতে মাদকের চালান আসার খবরে জাদিমোরা ওমরখাল সংলগ্ন কেওড়া বনে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন চোরাকারবারী সাঁতার কেটে নাফনদীর শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসতে দেখে বিজিবি জওয়ানেরা তাকে চ্যালেঞ্জের করলে পালানোর চেষ্টা কালে বিজিবি সদস্যরা ধাওয়াকরে নদীর তীরবর্তী হতে ধরতে সক্ষম হয়। পরে তাহার দেহ তল্লাশি করে কোমরে বাধাঁ গামছা হতে ৫ কোটি ৬০লক্ষ টাকা মূল্যমানের ১ কেজি ৬০গ্রাম আইস ও ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

তিনি আরো জানান ,এই ব্যাপারে পৃথক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত রোহিঙ্গা মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off