1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল ফাইনাল সম্পন্ন, হ্নীলা 

  • আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

 হ্নীলা ইউনিয়ন চ্যাম্পিয়ন ও বাহারছড়া ইউনিয়ন রানার্সআপ

মোঃ আরাফাত সানি,নাছির উদ্দিন রাজ ::কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক ২০২২ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শরিবার (১৪ মে) বিকালে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় মাঠের একদিকে অংশ গ্রহন করেন হ্নীলা ইউনিয়ন ফুটবল একাদশ ও অপর দিকে অংশ গ্রহন করেন বাহার ছড়া ইউনিয়ন ফুটবল একাদশ। টান টান উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে প্রথমার্ধের খেলায় হ্নীলা ইউনিয়ন ফুটবল একাদশের দেয়া দুই গোল পরিশোধ করতে পারেনি বাহার ছড়া ইউনিয়ন ফুটবল একাদশ। ফলে হ্নীলা ইউনিয়ন ফুটবল একাদশ ২ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

ম্যাচের শুরুতে ২০ মিনিটের মাথায় প্রথম গোলটি গোলটি করেন হ্নীলা ইউনিয়নের ১৭ নং জার্সিধারী খেলোয়ার রিদুওয়ান ও ২৫ মিনিটের দ্বিতীয় গোল করেন ১০ জার্সিধারী খেলোয়ার রবি আলম।দ্বিতীয়ার্ধে দু’দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে আর কোন গোল না হওয়ায় হ্নীলা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং রানার্সআপ হন বাহারছড়া ইউনিয়ন ফুটবল একাদশ।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কায়সার খসরু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ হাফিজুর রহমান, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সাঃ সম্পাদক জিয়াউর রহমান,হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, বাহার ছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না সহ আরও সহ অনেকেই। অনুষ্ঠানে পরিচালনা করেন উপজেলা একাডেমির সুপার ভাইজার নুরুল আবছার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকনাফে অনেক প্রতিবাবান খেলোয়াড় রয়েছে। মাদক থেকে দুরে থাকলে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই সকলের সম্মিলিত প্রয়াসে খেলাধুলাকে এগিয়ে আসতে হবে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off