1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল

আসামি গ্রেফতারকালে কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের শয্যাপাশে আইজিপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৬৩ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি,

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, পুলিশ দেশ ও জনগণকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে থাকে। দায়িত্ব পালনকালে সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। প্রতি বছর দায়িত্ব পালনকালে এ ধরনের দুর্ঘটনায় আমরা অনেক সহকর্মীকে হারাই।

আইজিপি আজ (২৩ মে) বিকালে রাজধানীর আল মানার হাসপাতালে আসামি গ্রেফতারকালে হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া কনস্টেবল মোঃ জনি খানকে দেখতে যান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

আইজিপি বলেন, অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে আমাদের এক সহকর্মীর বিচ্ছিন্ন হওয়া হাতের কবজি দীর্ঘ প্রায় নয় ঘণ্টা অপারেশনের পর ডাক্তাররা সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। তিনি এ ধরনের জটিল অপারেশন পরিচালনাকারী চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।পুলিশ প্রধান আহত কনস্টেবলের শয্যাপাশে অবস্থান করে তার চিকিৎসার খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত ১৫ মে সকালে চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার পদুয়া লালারখিল গ্রামে এজাহারভুক্ত আসামি গ্রেফতার অভিযানকালে আসামির দায়ের কোপে কনস্টেবল মোঃ জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off