1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফ বিএমএসএফ কার্যালয়ে হামলা; তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩৪৮ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি,

ঢাকা, শুক্রবার, ৩ জুন, ২০২২: বাংলাদেশ মমফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ টেকনাফ শাখা কার্যালয়ে সন্ত্রাসী হামলা,সদস্য সাংবাদিকদের অবরুদ্ধ, অশালীন আচরণ,ভয়ভীতি ও হুমকির সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খান টেকনাফের শীর্ষ মাদক কারবারি ও মাদকাসক্ত আব্দুল জাব্বার ও তার দোসরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এদিকে টেকনাফ বিএমএসএফ কার্যালয়ে হামলার ঘটনার কারণ ও হামলার সাথে কোন সাংবাদিকের ঈন্ধন ছিল কিনা তা উদঘাটনের জন্য কক্সবাজার জেলা শাখার সম্পাদক মো: শহিদুল্লাহকে প্রধান করে ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

বিএমএসএফের টেকনাফ শাখা থেকে জানানো হয়েছে ছমুদা আক্তার নামের এক নারীর বিরুদ্ধে ট্যাবলেট ব্যবসায়ী জব্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিকৃত তথ্য ও ছবি দিয়ে ভাইরাল করেন। ঐ নারীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ পত্রিকায় দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএমএসএফ কার্যালয়ে আসেন। খবর পেয়ে ঐ ট্যাবলেট ব্যবসায়ী তার সাঙ্গপাঙ্গ নিয়ে টেকনাফ উপজেলা বিএমএসএফ এর অফিসে এসে কর্মরত সাংবাদিকদের অকথ‍্য ভাষায় গালাগালি,অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও সাংবাদিক কার্যালয় বন্ধ করে সাংবাদিকদের অবরুদ্ধ করে। ঘটনাটি পুলিশকে জানালে তৎক্ষণাৎ টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান ঘটনাস্থলে পুলিশ পাঠালে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off