1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা সহ যুবক আটক ||Teknaf71

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া থানাধীন রাজাপালং এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে এক লক্ষ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ কুতুপালং বাজার এর দক্ষিণ পাশে মায়ের দোয়া কপি হাউজ নামক দোকানের সামনে কক্সবাজার টু টেকনাফগামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রি/অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল ১৫/০৬/২০২২ তারিখ আনুমানিক রাত ২৩.৪০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে আসামী মাহামুদুল হক (২৮), পিতা-মৃত সৈয়দ আলম, সাং-জমিদারপাড়া (বিজিবি ক্যাম্পের পাশে), বালুখালী ০২নং রোড, ০২নং ওয়ার্ড, ইউপি-পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে একটি প্লাষ্টিকের বস্তাসহ গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off