1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

কোস্ট গার্ডদের রুদ্ধশ্বাস অভিযান : আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বাহিনীর পোশাক ও মাদকসহ ৬ রোহিঙ্গা সশস্ত্র ডাকাত গ্রেফতার ||Teknaf 71

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫১৬ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ডের দীর্ঘ নয় ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ১৪ টি আগ্নেয়াস্ত্র, ৪৮৬ রাউন্ড গোলাবারুদ ও মাদকদ্রব্য ও আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকসহ সহ ৬ জন সশস্ত্র ডাকাত আটক হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা আব্দুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ‍্যমে এ তথ্য নিশ্চিত করে সংবাদ সন্মেলন টেকনাফ স্টেশান কমান্ডার মোঃ মহিউদ্দিন জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২ জানুয়ারি) শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাতদল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আনুমানিক ১ টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের বোট নিয়ে নাফ নদীর মোহনা হতে টেকনাফের দিকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করতে থাকে।

স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ডাকাত দলকে ধরতে ধাওয়া অব্যাহত রেখে কোস্ট গার্ড স্টেশন টেকনাফকে উক্ত তথ্যটি অবগত করা হয়। স্টেশন টেকনাফ হতে চৌকস আরেকটি আভিযানিক দল বোটটির পিছু নেয় এবং ধাওয়া করলে এক পর্যায়ে স্পীড বোটটি টেকনাফ থানাধীন রঙ্গিখালীর নিকটবর্তী খড়ের দ্বীপে ডাকাত সদস্যদেরকে নামিয়ে।দ্রুত মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ডাকাত সদস্যরা দ্বীপের বনের মধ্যে লুকিয়ে যায়।ড়

পরবর্তীতে কোস্টগার্ড স্টেশান টেকনাফ ও সেন্টমার্টিনের আভিযানিক দল দুটি যৌথভাবে দ্বীপটি চারদিক থেকে ঘিরে ফেলে। অভিযান চলাকালীন কোস্টগার্ড কর্তৃক ডাকাত দলের মূল আস্তানা ঘেরাও করে ৬ জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন, রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর মোঃ ইব্রাহিম (২৩), ২২ নং উনচিপ্রাং
মোঃ আমিন (৩৩), রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর মোঃ আরিফ (৩৩), রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প-১৩ মাহমুদুর রহমান (১৮), উনচিপ্রাং রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প- ২২ এর মোঃ কানিজ (২৪), বালুখালী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প-১৪, মোঃ নবী হোসেন (২৮)।

উক্ত ডাকাত সদস্যদের তথ্যমতে খড়ের দ্বীপের বনের মধ্যে চিরুণী অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল ২ টি, একনলা বন্দুক ৩ টি, এলজি ২ টি, শর্ট গান ১ টি, দেশী পিস্তল ৬ টি, পিস্তলের ম্যাগাজিন ৪ টি, তাজা গোলা ৪৫০ রাউন্ড, ফাঁকা গোলা ৩৬ রাউন্ড, রামদা ৪ টি, ইয়াবা ২০,০০০ পিস, বিদেশী মদ ২১ বোতল, বিয়ার ৫৫১ ক্যান, ডাকাতি কাজে ব্যবহৃত পোষাক ৭ সেট, হ্যান্ডকাফ ১ টি, ল্যান্ড ফোন ১ টি, বাটন মোবাইল ৪ টি জব্দ করা হয়।

উক্ত দ্বীপটি টেকনাফ হতে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূণ্য হওয়ায় এই সুযোগটি কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত ডাকাতি, মাদকদ্রব্য ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল বলে কোস্ট গার্ডের কাছে গোয়েন্দা তথ্য ছিল। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সেন্টমার্টিন যৌথভাবে দীর্ঘ ৯ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ৬ জন ডাকাত সদস্য আটক করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off