1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে এনজিও সংস্থা এসিএফের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি,টেকনাফ 

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে এনজিও সংস্থা এসিএফ কর্তৃক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহিবউল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলম, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও সংস্থা, রাজনৈতিক ব্যাক্তিবর্ণসহ সাংবাদিকবৃন্দ।

উক্ত অবহিতকরণ সভায় প্রকল্প পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোস্তফা জামাল।

স্থানীয় জনগোষ্ঠীর কৃষি উন্নয়ন ও যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য ড্রাইভিং, ওয়্যেরিং, মোবাইল রিপেয়ার, এসি ফ্রিজ, ইলেকট্রনিকস কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি গ্রামে মহিলাদের মাঝে গ্রুপ তৈরি হবে। যেখানে তারা নিয়মিত সঞ্চয় করবে, বাড়ির উঠানে বা আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি রোপণের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনে উন্নতি করতে পারবে।

টেকনাফ উপজেলায় দায়িত্বে থাকা এসিএফ প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোস্তফা জামাল বিস্তারিত আলোচনা শেষ করলে, উক্ত অবহিতকরণ সভার সভাপতি নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এই প্রকল্পের সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, রোহিঙ্গা আসার পর থেকে আমার টেকনাফের মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত। তাই টেকনাফে কর্মরত সকল এনজিও সংস্থা যে ঘোষিত বাজেট যথাযথ প্রয়োগ করে। পাশাপাশি স্থানীয়দের চাকরির অগ্রাধিকার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off