1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

সংবাদ প্রকাশের পর টেকনাফে বেকারিতে ইউএনও’র অভিযান-জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

“টেকনাফে অবৈধ বেকারিতে খাদ্য পণ্য তৈরির সয়লাব, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা” শিরোনামে দেশের অন্যতম জাতীয় দৈনিক যায়যায়দিনসহ ভিবিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবৈধ বেকারিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে টেকনাফ পৌর অলিয়াবাদ এর ঢাকা বেকারি ও হাই স্কুল সংলগ্ন এলাকায় এই বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

এ অভিযানে ‘ইউএনও জানান, টেকনাফ উপজেলা ও পৌর সভার বিভিন্ন স্থানে ভেজাল খাদ্যপণ্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। যা নিয়ে আমরা দেখেছি বিভিন্ন পত্রিকাসহ যায়যায়দিনে সংবাদ প্রকাশিত হয়েছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর। এমন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় দুইটি বেকারিতে অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ধারায় ঢাকা বেকারিকে ১০ হাজার ও কুমিল্লা বেকারিকে ১০ হাজার মোট ২০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ‘পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বেকারিতে খাবারে কাপড়ের কেমিক্যাল রঙয়ের ব্যবহার, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ না থাকাসহ ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে জরিমানা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় টেকনাফ মডেল থানার এ আই মো. মনির হোসেনসহ একদল পুলিশ অভিযানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off