1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

পর্যটকবেশে ইয়াবা পাচার : সেন্টমার্টিনে কোস্ট গার্ডদের হাতে দু’যুবক আটক

  • আপডেট সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৪২ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ 

মাদক পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে ইয়াবা পাচারকারীরা। দেশের একমাত্র প্রবালদ্বীপ টেকনাফের সেন্টমার্টিনে পর্যটকবেশে পাচরকালে ১০ হাজার ৫’শ পিস ইয়াবাসহ দু’জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা হলেন, উপজেলার হ্নীলা ইউপি’র পশ্চিম পান খালি এলাকার তোফাজ্জল আহমেদের ছেলে মো. ইউসুফ (২০) ও পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সিরাজুল মোস্তফা (২৬)।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান -গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সেন্টমার্টিন হতে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ যোগে যাত্রী বেশে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জানুয়ারি) চারটার দিকে কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিনের জেটিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে সেন্টমার্টিন হতে কক্সবাজার গমনকারী পর্যটকদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করতে চাইলে তারা অপারগতা প্রকাশ করে।

পরবর্তীতে সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। পরে তাদের সাথে থাকা কালো রংয়ের একটি ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ৫’শ পিস ইয়াবা জব্দসহ ওই দুইজন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুইজনই দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারের সাথে জড়িত।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off