1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

নাফ নদীতে দিনের বেলায় মাছ আহরণের জন্য ইউএনও’র মাধ্যমে ডিজিকে স্মারকলিপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

দীর্ঘ ৬ বছর ধরে টেকনাফের নাফ-নদীতে মাছ আহরণ বন্ধ। অন্ততপক্ষে দিনের বেলায় হলেও মাছ শিকারের অনুমতি পাওয়ার দাবীতে ভুক্তভোগী বেকার জেলেরা কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের কাছে পৌঁছাতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান নিকট স্বারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় টেকনাফ উপজেলার প্রত্যান্ত অঞলের অসহায় ভুক্তভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

এ সময় অসহায় ভুক্তভোগী জেলে বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকের অযুহাতে দীর্ঘ ৬ বছর ধরে একমাত্র জীবন-জীবিকার সম্বল নাফনদীতে মাছ আহরণ বন্ধ থাকলেও মাদক অনুপ্রবেশ বন্ধ হয়নি। যার কারণে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে আমরা দিন পার করছি। আমরা বর্তমানে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছি। রাতের বেলায় না দিলেও অন্ততপক্ষে দিনের বেলায় হলেও আমাদের নাফ নদীতে মাছ শিকার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানাচ্ছি।

স্মারকলিপি হাতে পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, আপনারা আমাকে যে স্বারকলিপি দিয়েছেন সেটি যত দ্রুত সম্ভব জেলা প্রশাসক কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবো এবং জেলা সভায় গুরুত্ব সহকারে আপনাদের বিষয়টি উত্তাপন করবো।
অপরদিকে, গেল বুধবার (০৮ ফেব্রুয়ারি) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছিল জেলেরা।

উল্লেখ যে, ২০১৭ সালের আগষ্ট মাসের দিকে রোহিঙ্গা অনুপ্রবেশ এর কারণে সরকার নাফ নদীতে মাছ আহরণ বন্ধ করে দেয়।

সুত্র- দৈনিক যায়যায়দিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off