1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

আদালতে ন্যায় প্রতিষ্ঠা, মিথ্যা হয়রানির অবসান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি।

আদালতের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এক সাংবাদিক। অব্যাহতি পাওয়া সাংবাদিক- গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সদস্য মামুন হোসেন। গত ২ নভেম্বর উভয়পক্ষের বক্তব্য, দীর্ঘ যুক্তিতর্ক শুনানি ও ফরেনসিক রিপোর্ট পর্যালোচনার শ্রবণান্তে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল (৭৫৮/২১) এর বিজ্ঞ বিচারক এ.এম জুলফিকার হায়াত এ আদেশ দেন।

অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, মামুন হোসেন এম.এ. ২০২০ সালের ৩০ জুন অনলাইন “সাপ্তাহিক সামাল” পত্রিকার প্রকাশিত সংবাদ “গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ” শিরোনামে বাদীর সম্পর্কে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর তথ্য, ছবি সংযোজন করে ও বিভ্রান্তি মূলক তথ্য ফেসবুকে পোষ্ট করে বাদীরমান-সন্মান ক্ষুন্ন করে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারার অপরাধ করেছে।

পরে বিক্ষুব্ধ হয়ে ওই সালের ১৮ জুলাই, সাংবাদিক মামুন এম.এ. কে একমাত্র আসামী করে শ্রীপুর থানায় মামলা (৫৩) করে রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আ: করিম এর ছেলে আবু সাঈদ কামাল ওরফে এস এ কামাল।

তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দিলে মামলাটি অভিযোগ গঠনের জন্য ২০২১ সালের ১২ অক্টোবরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আমলী আদালত থেকে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ২০২২ সালের ২ নভেম্বর অভিযোগ গঠনের ধার্য্য তারিখে উভয় পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক ও শুনানি পর্যালোচনা শেষে অভিযুক্ত সাংবাদিক কে বিজ্ঞ আদালত মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেন। এর আগে মামুনের আইনজীবী মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

সাংবাদিক মামুন হোসেন এম.এ বলেন, “পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যেই ব্যক্তি সত্যি কথা বলার জন্য জেলখাটে, আর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই যেই ব্যক্তি মিথ্যার সাথে আপোষ করে”।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off