1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

সিএনজি নিয়ে পাচারকালে র‌্যাবের হাতে রোহিঙ্গাসহ গ্রেফতার দুই, পলাতক আসামি দুই

  • আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের হ্নীলায় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে সিএনজি নিয়ে পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবা রোহিঙ্গাসহ দু’জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় খারাংখালীর ইয়াবা গডফাদার রফিকসহ ২জনকে পলাতক আসামী করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) অতি: পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২১শে ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর দেওয়াল সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে সিএনজি (রেজিঃ নং-১১-৫২৫৮) সহ লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের এর বাসিন্দা বদিউল আলমের পুত্র আবু তৈয়ব (২৬) এবং হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আবু সুফিয়ানের পুত্র সাইফুল ইসলাম (২১) নামে দুই মাদক কারবারীকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও সিএনজি তল্লাশী করে পিছনের সিটের উপর রক্ষিত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত আসামিদের স্বীকারোক্তি মতে আভিযানিক দল ঘটনাস্থলে পোঁছানোর পূর্বেই হ্নীলা দরগাহ পাড়ার সোলতান আহমদের পুত্র আবু হানিফ (২৭) এবং হোয়াইক্যং ইউপির খারাংখালী বাজার সংলগ্ন পশ্চিমে মহেশখালীয়া পাড়ার সোলতান আহমদের পুত্র রফিকুল ইসলাম (৪০) কে পলাতক আসামী করা হয়েছে।

তিনি আরও  জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

উল্লেখ্য,স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সুত্রমতে খারাংখালী মহেশখালীয়া পাড়ার সোলতানের পুত্র রফিকুল ইসলাম একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্র-ছায়ায় মাদকের অপতৎপরতা চালিয়ে আসছিল। মাদক কান্ডে জড়িত এই রফিকের অপর সহযোগীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছে এলাকার মাদক বিরোধী সাধারণ মানুষ।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off