1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে ইপসা কতৃক জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭০৪ বার পড়া হয়েছে
মো. আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য,শিশু সুরক্ষা, মাদক, মানবপাচার প্রতিরোধ, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক সভা (ইউএনও) কনফারেন্স রুমে (২৭ ফেব্রুয়ারি) ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।

এনজিও সংস্থা ইপসা কর্তৃক আয়োজিত (কারিগরি সহযোগিতায়: প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আর্থিক সহযোগিতায়: ইউএন‌এফপিএ) সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক, উপজেলা সমাজ সেবা অফিসার খোরশেদ আলম। ইপসা সিওসি প্রজেক্ট কো-অর্ডিনেটর রুহুল্লাহ খান কামাল গৃহীত উন্নয়ন প্রকল্প,শিশু শ্রম বন্ধ, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ, মাদক পাচার, মানব পাচার, যৌন স্বাস্থ্য অধিকার ও নারী বৈষম্য দূরীকরণ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে উপস্থাপন করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আশেক উল্লাহ ফারুকী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ শাখার সাধারণ সম্পাদক মো. আরাফাত সানি, মহিলা ইউপি সদস্য হাবিবা আক্তার, ডা: আকলিমা জামাল মেডিকেল অফিসার, ইপসা বি এম জেড প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার আবেদ উল্ল্যাহ, সিবিসিপি অফিসার আবুল মহসিন, সিবিসিপি অফিসার রাশেদুল আলম, শিক্ষক, ইমাম সহ উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, স্কুল এবং মাদ্রাসায় কিশোর- কিশোরীদের যৌন স্বাস্থ্য বিষয়ক উন্নয়ন করা, শিশু সুরক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করেছেন। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরের সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। পাশাপাশি মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে উক্ত কার্যক্রমের বিষয় জনসচেতনতার লক্ষ্যে সভা-সেমিনার পরিচালনা করার আহ্বান জানান এবং সিওসি প্রকল্প কার্যক্রমের প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!