1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

সাংবাদিক নাদিয়া শারমিনের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ, বিএমএসএফের নিন্দা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩৫০ বার পড়া হয়েছে

ঢাকা,সোমবার,১৩ মার্চ ২০২৩: ঢাকায় কর্মরত একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমিনের পৈতৃক বাড়িতে দু’দফা হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ।

সোমবার (১৩ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আইন শৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। পুলিশকে পুরো ঘটনাটি আন্তরিকতার সঙ্গে দেখার জন্য অনুরোধ করা হয়েছে।

নাদিয়া শারমিন জানান, বাগেরহাট রণবিজয়পুরে তাদের পৈতৃক বাড়িতে দু’দফা হামলা চালায় দুর্বৃত্তরা। শনিবার সকালে প্রথম দফা হামলা চালায় স্থানীয় আনোয়ার ও তার দলবল। তাদের হামলায় আহত হন বাড়ির কেয়ারটেকার ইউনুস শেখ। এ ব্যাপারে বাগেরহাট সদর থানায় মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন রবিবার ভোরে আবারো হামলা চালিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। অথচ পুলিশের কোনো তৎপরতা নেই।

ক্ষতিগ্রস্ত সাংবাদিক পরিবারের অভিযোগ, মামলার পর দুদিন চলে গেলেও এবং এর মধ্যে বাদীর ঘরে আগুন লাগিয়ে দিলেও পুলিশ আসামীদেরকে গ্রেফতার করছে না। আসামীরা উল্টো থানায় গিয়ে তদবিরে ব্যস্ত থাকতে দেখা গেছে। সেই তদবিরে থানা থেকে মামলার নথি পর্যন্ত পাঠানো হয়নি আদালতে। বরং সুযোগ করে দেয়া হয়েছে আরও সময় নিয়ে জামিন আবেদন করার প্রস্তুতি নেয়ার। অন্যদিকে বাদী এবং তার পরিবারকে ক্রমাগত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে আসামীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off