1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

রমজানে নিত্যপ‌ণ্যের দাম নিয়ন্ত্রণে টেকনাফে অভিযান, ৪ দোকানিকে জরিমানা

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজার টেকনাফে অসাধু ব‍্যসায়ীদের মনগড়া মুল‍্য বৃদ্ধি ও দ্রব‍্যমুল‍্য দাম সহনীয় পর্যায়ে রাখতে টেকনাফ বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে টেকনাফ পৌরসভার উপরের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৪ দোকানীকে মুল‍্য তালিকা না থাকা,অধিক মুল‍্য ও মেয়াদ উত্তীর্ণ পণ‍্য মজুদের দায়ে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অপর এক দোকানে মেয়াদ উত্তীর্ণ পনণ্য জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্বে দেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানা পুলিশের এস আই রাজেশ বড়ুয়াসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন,নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্য মুল‍্য সহনীয় পর্যায়ে রাখতে এবং প্রতিটি পন‍্যের নির্ধারিত মুল‍্যে যাতে ক্রেতা সাধারনের কাছে বিক্রি করা হয় সেজন‍্য আজকের এই অভিযান।

তিনি আরও বলেন, ইতিমধ‍্যে ব‍্যবসায়ীদের সাথে আমাদের বৈঠক হয়েছে,তারা কথা দিয়েছে প্রতিটি দোকানে মুল‍্য তালিকা প্রদর্শন করবে এবং অতিরিক্ত মুনাফা গ্রহন করবেননা। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ জিনিস পত্র,বিএসটিআই এর অনুমোধনবিহীন পন‍্য মজুদ, অস্বাস্থ‍্যকর ও অপরিস্কার পরিবেশে পন‍্য মজুদের দায়ে কয়েকটি দোকানে জরিমানা করেছি এবং আমাদের এ অভিযান অব‍্যাহত থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও বলে কেউ যদি অতিরিক্ত মূল্য বিক্রি করে সাথে সাথে আমাদের জানালে আমরা অভিযান পরিচালনা করবো।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off