1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে : বিএমএসএফ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৭৮ বার পড়া হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল ও ন্যায়পরায়ন হতে হবে বলে মনে করেন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর দুমকিতে নিউ স্টার চাইনিজ রেস্তোরাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, দুমকি উপজেলা শাখার সভাপতি এম আমির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত বার্ষিক ইফতার ও দোয়াঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো বেশি দক্ষতা, বিচক্ষণতার পরিচয় দিতে হবে; নয়তো প্রথমআলোর ঘটনার মত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সাংবাদিকদের মাঝে দলীয় রাজনীতি ঢুকে গেছে এ থেকে বেরিয়ে আসতে হবে। নয়তো ভবিষ্যতে এর চেয়ে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতে পারে। পেশাটির সাথে সম্পৃক্ত হাজার হাজার নবীন সাংবাদিককে চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে গড়ে তুলতে সরকারের নিকট তিনি আহবান জানান। ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন দাবি করে তিনি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, পটুয়াখালী জেলার সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেন, যুগ্ম সম্পাদক এম নাজিম উদ্দিন, মহিপুর উপজেলা বিএমএসএফের সম্পাদক বশির উদ্দিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার, দুমকি থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুব আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দুমকি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off