1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিজিটাল নিরাপত্তা আইন টিভি-পত্রিকার জন্য নয়, অনলাইন-ফেসবুকের জন্য।

  • আপডেট সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক…

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, ‘গণমাধ্যম পিছিয়ে গেলে দেশ ও জাতি পিছিয়ে পড়বে। তাই সাংবাদিকদের উচিত সব বাধা বিপত্তি উপেক্ষা করে দেশের স্বার্থে সাহসের সঙ্গে সত্য সংবাদ তুলে আনা।

ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে তিনি বলেন, ‘টিভি বা পত্রিকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন নয়। ফেসবুক, অনলাইনকে নিয়ন্ত্রণ করার জন্য। অনলাইনে অনেক নিউজ করে থাকে যা একপেশে। তাদের জন্য এ আইন। যারা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে তারা অধিকাংশই অনলাইনে লেখার কারণে। আমাদের এখানে সাইবার অপরাধ অনেক বেড়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতা কারা করে তা দেখতে হবে। আইন ভালো না খারাপ তা নির্ভর করে প্রয়োগের ওপর।

শুক্রবার (৭ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘গণমাধ্যমের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

জাফর ওয়াজেদ বলেন, ‘দেশ নিন্দা মাতৃ নিন্দার মতো পাপ। মায়ের নিন্দা করলে যেমন পাপ হয়। তেমন নিজ দেশের নিন্দা করলে একই পাপ হয়। এ দেশ স্বাধীন করতে এক সাগর রক্ত দিতে হয়েছে। লাখো মায়ের সম্ভ্রম বিলিয়ে দিতে হয়েছে। তাই দেশের জন্য গণমাধ্যমকে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘বর্তমানে সংবাদপত্র করপোরেটদের হাতে চলে গেছে। সাংবাদিকরা তাদের কথায় চলছে। আগে রাজনৈতিক চালাতো, এখন করপোরেটরা গণমাধ্যম চালাচ্ছে। অনেক কোম্পানি আছে যারা গণমাধ্যম চালু করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, কিন্তু সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না। যা অনাকাঙ্ক্ষিত।

পিআইবি মহাপরিচালক আরও বলেন, ‘বর্তমানে প্রধানমন্ত্রী তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। তথ্য না দিলে মামলা করার সুযোগ রয়েছে। এ আইন অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে খুবই দরকার পড়ে। প্রত্যেক সরকারি অফিসে তথ্য কর্মকর্তা রয়েছে। সাংবাদিকদের এ সুযোগ কাজে লাহাতে হবে।

অ্যালামনাইয়ের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক শাহ নিসতার জাহান কবির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!