1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফ বাহারছড়ায় বিয়ে বাড়ীতে দস্যুতা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

টেকনাফে বাহারছড়া ইউনিয়নে হলবুনিয়াতে বিয়ে বাড়ীতে সংগঠিত দস্যুতার দুই আসামি গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার।

শনিবার (০৬ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।

তিনি জানান- গত (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবুনিয়াতে জনৈক গিয়াছ উদ্দিন এর বিবাহ শেষে নববধূকে তাহার বাড়ীতে আনিলে অজ্ঞাতনামা ব্যক্তিরা মুখে মাস্ক লাগাইয়া বন্দুকহাতে বিয়ে বাড়ীতে প্রবেশ করিয়া উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন ও চড়থাপ্পর মারিয়া নববধূ হালিমাতুস সাদিয়ার ডান কানে থাকা ৪ (চার) আনা ওজনের স্বর্ণের দুল, ১ভরি ওজনের গলার স্বর্ণের নেকলেস, গলায় থাকা সিটি গোল্ড এর একটি চেইন এবং দুইটি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

পরে কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং এলআইসি শাখা এর প্রযুক্তিগত সহযোগিতায়, অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানা মোঃ আব্দুল হালিম এর সার্বিক দিক-নির্দেশনায়, বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ মছিউর রহমান এর নেতৃত্বে এসআই রোকনুজ্জামান ও এসআই মোঃ হেলাল এবং সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ রাসেল (৩২) পিতা-আবুল মঞ্জুর,সাং-উলুচামারী(কোনাপাড়া), ইউ/পি-হ্নীলা, AP-খারনখালী, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে হোয়াইক্যং ঢালারমুখ হইতে গত ০৫/০৫/২০২৩ তারিখ রাত ১১.১০ ঘটিকার সময় গ্রেফতারপূর্বক তার স্বীকারোক্তি মতে ঘটনায় লুন্ঠিত মোবাইল ফোন vivo v2le খারনখালী এলাকায় মোঃ ইউনুছ (১৯) , পিতা- মৃত আবুল মঞ্জুর, সং- পূর্ব মহেষখালীয়া পাড়া, হোয়াইক্যং,থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর হেফাজত হতে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় নিজের দোষ স্বীকার করে ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল (৩২) এর বিরুদ্ধে দুইটি খুন মামলা, একটি অস্ত্র আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং ৩টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রহিয়াছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off