1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

নাফ নদীতে বিজিবি’র পৃথক অভিযান : মিললো ২লাখ ৩০হাজার ইয়াবা

  • আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি,টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ বিজিবি
ব্যাটালিয়নের জওয়ানেরা পৃথক অভিযানে ২লাখ ৩০হাজার পিস ইয়াবা জব্দ করেছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (০৭ মে) টেকনাফ উপজেলার সাবরাং ও হ্নীলা কাঞ্জরপাড়া এলাকা হতে এসব মাদক জব্দ করা হয়েছে বলে সোমবার দুপুরে যায়যায়দিনকে নিশ্চিত করেছেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মহি উদ্দীন আহমদ।

অধিনায়ক জানান, মিয়ানমার থেকে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী ইসহাকের ঘের এলাকা দিয়ে ইয়াবার চালান প্রবেশ হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অনুমানিক রাত ৯টার দিকে নাফ নদী পার হয়ে দুই জন ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে সীমান্ত অভিমুখে আসতে দেখে তাদের ধাওয়া করে জওয়ানরা। ধাওয়ার মুখে বস্তা দুটি ফেলে পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বস্তা দুটি উদ্ধার করে ২লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের মহেষখালী গোদা এলাকা দিয়ে মিয়ারমার হতে ইয়াবা পাচারকালে দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি দেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। এই ঘটনায় বরাবরের মতো কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উভয় ঘটনায় পাচারকারীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং জব্দকৃত ইয়াবা পরবর্তিতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখস হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off