1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ : পিকআপ জব্দ

  • আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৬৭০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দু’জন মাদক পাচারকারীকে আটক করেছে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান– শনিবার ভোররাতে টেকনাফ সদর ইউপিস্থ মহেশখালীয়া পাড়া এলাকায় রাজীব বড়ুয়ার ওয়ার্কসপের সামনে থেকে মিনিট্রাকসহ (পিকআপ) তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেট বহনকৃত মিনিট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদরের আটিগ্রাম ইউনিয়নের কেষ্টি গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. ইব্রাহীম (৪৫) ও একই এলাকার তারা মিয়ার ছেলে মো. আলম (৪০)।

ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদরের দু’জন মাদক কারবারি টেকনাফে আসার পর কয়েকদিন অবস্থা করে ইয়াবা ট্যাবলেট ক্রয় করেন। পরবর্তীতে তারা টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ার রাজীব বড়ুয়ার ওয়ার্কসপ সামনে পিকআপ গাড়িতে ইয়াবা বহন করে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে শনিবার ভোররাতে আমিসহ থানার অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মিনিট্রাকসহ তাদের আটক করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন মাদক কারবারি পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারি তারা মানিকগঞ্জ থেকে টেকনাফ এসে ইয়াবা ক্রয় করে কৌশলে মানিকগঞ্জসহ বিভিন্নস্থানে ইয়াবা ট্যাবলেট পাচার করতো। ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!