1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে বিশ্ব হাতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বরিবার (১৩ আগষ্ট) সকালে র‌্যালী ও আলোচনা সভা টেকনাফ নাইট্যং পাড়া এলাকার ফরেস্ট অফিসের বন সহ ব্যবস্থাপনা কার্যালনে অনুষ্ঠিত হয়।

কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সহযোগিতায় ও ম্যানেজার আবুল কালাম আজাদের সঞ্চালনায়,সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী, টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার খোরশেদ আলম, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, আবদুল্লাহ আল জাহেদ লিটন, নুরুল আমিন ও মোহাম্মদ ওসমান প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে এরফানুল হক চৌধুরী বলেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ সকলের দায়িত্ব। মানুষের সাথে বন্যহাতির সংঘাত যেন না হয় সেদিকে খেয়াল রেখে বনবিভাগ কাজ করছে। বন্যপ্রাণীদের আবাসস্থল ছেড়ে দিতে হবে আমাদের। তাদের নিরাপদ আবাসস্থল হলে মানুষের উপর আঘাত করবে না। বন্যপ্রাণী রক্ষায় আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। তারজন্য প্রথমে আমাদের নজরে রাখতে হবে যেন বনভূমি দখল না হওয়ার পাশাপাশি বেশি করে বাঁশ গাছ ও কলা গাছ লাগলো দরকার।

নুরুল বশর বলেন, বন্যপ্রাণী ও বন্যহাতি সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব।নির্বিচারে বন্যপ্রাণী হত্যা, ধরা এবং শিকার করা যাবে না। বন্যহাতিদের আঘাত করে নিধন করলে প্রকৃতির ভারসাম্যে বিরাট প্রভাব ফেলবে। তিনি আরো বলেন, হাতি আমাদের উপকার করে হাতির পায়খানা থেকে নানা ধরনের উদ্ভিদ জন্মায়। তাই সামাজিকভাবে সচেতন হয়ে আমাদের মানুষ ও হাতি সংঘাত নিরসন করে বন্যপ্রাণী ও হাতিদের বাঁচাতে এগিয়ে এসে বন সম্পদ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন, কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট ফেসিলিটেটরস নজরুল ইসলাম, প্রশাসনিক হিসাব সহকারী সৈকত কুমার দে, মাঠ সংগঠক কৃষ্ণ কান্তি নাথ, নাইট্যং পাড়া সিএমসি কমটি সভাপতি মাহমুদুল্লাহ সহ আরও অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off