1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

ঘূর্ণিঝড় মোখা’য় আক্রান্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা

  • আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৪৫ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি।

টেকনাফ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল মোখা ঘূর্ণিঝড়ে আক্রান্ত পরিবার গুলোর মাঝে মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সমাজ সেবা অফিসার মোঃ খোরশেদ আলম সহ টেকনাফ সদর এবং সাবরাং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ওয়েল্ট হাঙ্গারহিলফে এর প্রতিনিধি জিয়াউল হক, জাতীয়, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘ থেকে আগত প্রতিনিধিগণ। সভার প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় ও প্রকল্পটি কিভাবে আরো ফলপ্রসূ করা যায় সেই লক্ষ্যে আমন্ত্রিত অতিথিগণ মতবিনিময় করেন।

ওয়েল্টহাঙ্গারা লফে এর কারিগরি সহায়তায় সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম- সিপ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মাধ্যমে টেকনাফ সদর এবং সাবরাং ইউনিয়নের ১,২১৫ টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হবে।

সভায় উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, টেকনাফ একটি দুর্যোগপ্রবণ এলাকা। এখানে প্রতিনিয়ত দুর্যোগ আঘাত হানে। তাই এখানে এ ধরণের প্রকল্পের প্রয়োজনীয়তা আছে। তিনি সুবিধাভোগী নির্বাচনের সময় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অগ্রাধিকার দিতে বলেন এবং টেকনাফের অন্যান্য ইউনিয়নে এ ধরণের প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off