1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে আইন শৃঙ্খলা সভায় সশস্ত্র ডাকাত নবী হোসেন গ্রুপ নিয়ে বিস্তর আলোচনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ মডেল থানার (ওসি) মো. জোবাইর সৈয়দ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকের হোসাইন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র।

সভায় উপজেলা চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, মানব পাচার, অপহরণ, অবৈধ যানবাহন সহ
সরকারের চলমান বিভিন্ন কাজের উন্নয়ন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলোচনা করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রত্যেক ইউপি চেয়ারম্যানগণ সহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিজিবি, কোস্ট গার্ড, শিক্ষক, ইমাম, সাংবাদিক প্রমূখ।

বক্তারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। বর্তমানে আইন শৃংখলা বাহিনী কঠোর নজরদারীর মধ্যে রয়েছে। বক্তারা আরো বলেন শুরু মাত্র আইন শৃঙ্খলা বাহিনী একার পক্ষে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ সম্ভব নয় সমাজের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে সবকিছু সম্ভব।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান- টেকনাফের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান, হোয়াইক্যং ইউপি’র পূর্ব পাশে দ্বীপে অবস্থিত রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ নবী হোসেন বাহিনী অবস্থান সহ ইত্যাদি বিষয়ে বিষয়ে স্থানীয় সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলকে সকল দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিদের আহ্বান জানান তিনি।

এ সময় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন টেকনাফের হোয়াইক্যংয়ের পূর্ব পাশে অবস্থানরত নাফ নদীতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আস্তানা শীর্ষ রোহিঙ্গা ডাকাত নবী হোসেন সহ তার একটি গ্রুপ বর্তমানে ওই এলাকার মানুষ নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন এবং তারা সেখান থেকে মাদক, মানব পাচার, অস্ত্র পাচার করে আসছে। এ তথ্যের ভিত্তিতে ওই সন্ত্রাসী গ্রুপ এর বিরুদ্ধে বিজিবি’সহ সংশ্লিষ্ট সকল বাহিনীকে অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ জানান নবাগত ইউএনও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!