1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

টেকনাফে ব্যস্ত সময় কাটালেন কক্সবাজারের জেলা প্রশাসক শাহিন ইমরান

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সীমান্ত উপজেলা টেকনাফে ব্যস্ত সময় পার করছেন।বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি টেকনাফ উপজেলা’র বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেন।

এ সময় তিনি উপকূলীয় ইউনিয়নের বাহার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনতলিয়া মুজিব বর্ষে উপলক্ষে নির্মানকৃত গৃহ ও বাহারছড়া ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেখানকার বিভিন্ন সংকট ও সমস্যা নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রধান করেন, এর পর তিনি টেকনাফ মডেল থানা ও টেকনাফ ভূমি অফিস পরিদর্শন করেন।

সেখানে তিনি থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভূমি কার্যক্রম’সহ ভূমি মালিকদের কাজ যথাযত ভাবে সম্পন্ন করার জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীদের কে নির্দেশ প্রদান করেন, পরে তিনি টেকনাফ মাডেল থানা পরিদর্শনে যান, সেখানে সকল কর্মকর্তাদের কে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিদের গ্রেফতার করে দূত গতিতে মামলা তামিল কারার জন্য নির্দেশ প্রদানের পাশাপাশি ঐতিহাসিক মাথিনের কূপ ঘুরে দেখেন।

সর্বশেষে তিনি উপজেলা পরিষদ পরিদর্শন করেন। সেখানেও সকল কর্মকর্তা কর্মচারীদের কে জনস্বার্থে সরকারী দায়িত্ব যথাযত ভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।

এ সময় তার সাথে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুবাইর সৈয়দ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান’সহ জেলা- উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসক টেকনাফ পরিদর্শন বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী জানান, তিনি টেকনাফ উপজেলা বাহাড়ছড়া, টেকনাফ থানা ও ভূমি অফিস পরিদর্শন এসে অফিসের ভিবিন্ন কার্যক্রম গুলো দেখতে মাসিক পরিদর্শনে এসেছিলেন এবং তিনি পরিদর্শন শেষে আজ সন্ধ্যার দিকে কক্সবাজার গমন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!