1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফে ২বিজিবির অভিযানে ৫ কেজি আইস জব্দ

  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি টেকনাফ ২ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম আইস বা ক্রিস্টাল জব্দ করেছে। এছাড়াও অবৈধভাবে মাদকদব্য বহনের দায়ে নৌকাটিও আটক করা হয়। তবে নৌকায় আরোহিত ব্যক্তিগণ রাতের অন্ধকারের সুযোগে নৌকা হতে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মির্জা জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। টহলদল রাতে দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মির্জা জোড়া নামক স্থানের দিকে আসতে দেখে। উক্ত সময় টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিগণ রাতের অন্ধকারের সুযোগে নৌকা হতে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে নৌকাটি তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় একটি পুটলার ভিতর হতে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদব্য বহনের দায়ে নৌকাটিও আটক করা হয়।

তিনি আরো জানান, চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off