1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

সরকারি রাস্তা দখলের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০০ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধি:

রাজাপুরে সরকারি রাস্তা দখল করে গাছ রোপনের অভিযোগ পাওয়া গেছে। এতে জনসাধারণের চলাচল ব্যহত হচ্ছে। উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে হাফেজ মোঃ আল আমিন বৃহস্পতিবার রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অনুলিপি প্রদান করেন।

অভিযোগের ভিত্তিতে গালুয়া বাজার থেকে পূর্ব দিকে সরজমিনে গিয়ে জানাযায়, জেএল নং- ৩৭, গালুয়া দূর্গাপুর মৌজার এস এ দাগ নং-১৫১৪, বি এস খতিয়ান নং- ১ বি এস দাগ নং-২৭৭১ (রাস্তা)। যেখানে একটি সরকারি কৃষি অধিদপ্তরের গোডাউন অবস্থিত। যার পূর্ব পাশ থেকে বয়ে গেছে জনসাধারণের চলাচলের জন্য সরকারি জায়গার উপরে ১৯ ফুট চওড়া একটি রাস্তা। রাস্তা সহ সরকারি মোট সতেরো শতাংশ জমি রয়েছে। যা বর্তমানে স্থানীয় মৃত মীর মোঃ ফখরুক ইসলাম এর ছেলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর চতুর্থ শ্রেণীর কর্মচারী মীর মোঃ আজাদ প্রভাব খাটিয়ে দখল করার পায়তারা করছে। আজাদ প্রথমে রাস্তার পাশে নালা কেটে চলাচল বন্ধের চেষ্টা চালালে চলাচল বন্ধ না হওয়ায় এখন গাছ লাগিয়ে দিয়েছে। অথচ রাস্তাটি তার পাশের একাধিক জমির মালিকের একমাত্র চলাচলের সম্বল।

এব্যাপারে অভিযুক্ত মীর আজাদ বলেন, আমার জমির সামনের রাস্তা আমার। আমি অন্যকে কেন ভোগ করতে দিব।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন বলেন, অভিযোগ পেয়ে এসিল্যান্ডকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!