1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি।

দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যম জাতীয় দৈনিক কালবেলা হাঁটি হাঁটি পা পা করে নবযাত্রার ২য় বর্ষে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে কালবেলা আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

সারাদেশের ন্যায় টেকনাফে সোমবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ হল রুমে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টেকনাফ উপজেলা প্রতিনিধি ওবাইদুর রহমান নয়নের সভাপতিত্বে ও দৈনিক গণ কন্ঠ টেকনাফ উপজেলা প্রতিনিধি এম এ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, ও টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, প্রতি দিনের সংবাদ এর টেকনাফ উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সিনিয়র রিপোর্টার টেকনাফ প্রেস ক্লাবের সহ সভাপতি আশেক উল্লাহ ফারুকী, যুগান্তর টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দিন রাজ, যায়াযায়দিন টেকনাফ প্রতিনিধি আরাফাত সানি, গণসংযোগ টেকনাফ প্রতিনিধি মৌলভী জোবাইর হোসেন, আলোকিত বাংলাদেশ টেকনাফ প্রতিনিধি ইউনুছ অভি, দৈনিক আই বার্তা প্রতিনিধি মোঃ শহিদুল্লাহ, ভোরের সময় টেকনাফ প্রতিনিধি, এস এন কায়সার জুয়েল, কক্সবাজার বাণী প্রতিনিধি ইমন উদ্দিন, আরো উপস্থিত ছিলেন সিএ ছৈয়দ হোছাইন মামুন, আনোয়ার প্রমূখ

এসময় বক্তারা নিরপেক্ষতা ধরে রেখে খবর প্রকাশের জন্য কালবেলা প্রকাশক ও সম্পাদকের ভুয়সী প্রশংসা করেন। এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষে ও ধর্মনিরপেক্ষতা ধরে রেখে এগিয়ে চলার আহ্বান জানান। পাশাপাশি সংবাদের মাধ্যমে যাতে নিরীহ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off