1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী 

রোহিঙ্গাদের সাথে কথা বলতে মিয়ানমার সরকারের ৩৪ প্রতিনিধি দল বাংলাদেশে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৫৩৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

বহুল প্রতীক্ষিত প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সাথে আলোচনা, তালিকা যাচাই-বাছাই করতে বাংলাদেশে পৌঁছেছে মিয়ানমার সরকারের ৩৪ সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮ ঘটিকার সময় নাফ নদী হয়ে দুই কাঠের বোটে করে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ারস্থ বাংলাদেশ -মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে পৌঁছায় মিয়ানমারের প্রতিনিধি দল।

এসময় প্রতিনিধি দল কে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানান অতিরিক্ত শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছু দৌজা।

পরে তাদের আর আর আর সি’র একটি বাসে করে টেকনাফে সড়ক ও জনপথ বিভাগের বাংলোতে আনা হয়। প্রতিনিধি দলটি সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন বলে জানা গেছে।

প্রতিনিধি দলটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে আলোচনার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কথা বলবেন। এসময় প্রতিনিধি দল, প্রত্যাবাসনের লক্ষ্যে দেয়া রোহিঙ্গাদের তালিকার যাচাই -বাছাই করবেন বলেও জানা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছু দৌজা জানান, রোহিঙ্গা প্রতিনিধিরা আজকে কত জনের সাথে কথা বলছেন তা বিকালে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off