1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: টেকনাফে পৌর আঃ লীগের আনন্দ মিছিল

  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৫৬৯ বার পড়া হয়েছে

মো: আরাফাত সানি/নোমান অরুপ : টেকনাফ। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে টেকনাফে আনন্দ মিছিল করেছে পৌর আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠন।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৮ টায় টেকনাফ পৌর আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর আক্তার, সাঃ সম্পাদক গোলামজান গোলাপি,পৌর শ্রমিকলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ আলম বকুল, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর বলেন, নির্বাচন কমিশন আজ তফসিল ঘোষণা করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই কমিশনের অধীনে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বিএনপি জামায়াতের নৈরাজ্যকে প্রতিহত করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।

আনন্দ মিছিলে যোগ দেন টেকনাফ পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off