1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে মদ ও অবৈধ পন্য জব্দ

  • আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৫৫২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ টেকনাফ।

টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও অবৈধ পন্য জব্দ করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে মদের চালান মজুদ রাখা আছে। প্রাপ্ত তথ্যের ভিক্তিতে অদ্য বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শনিবার দুপুরে ছেড়াদ্বীপে কেয়াবনের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৪৮ টি ধূসর রংয়ের বস্তা পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশি করে ৭৭৮ বোতল মদ, ২৪ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি এবং ৪৯ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।

এছাড়া অপর একটি অভিযানে বিসিজি স্টেশন শাহাপরী কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিস্ত্রি পাড়া ঘাট এলাকায় অভিযান চলাকালীন মিস্ত্রি পাড়া ঘাট এলাকায় সন্দেহজনক কিছু ব্যাক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। কোস্টগার্ড সদস্যরা নদী থেকে তাদের থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা লোকালয়ে পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৯ টি বস্তা পাওয়া যায় যেখানে ২৩৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ২০ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি, ৪৮০ পিস মায়ানমার Whitening Thanakha Foundation Cream বড় ও ১৫৩ পিস মায়ানমার Whitening Thanakha Foundation Cream ছোট জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত বিদেশী মদ, বিয়ার, হুয়িস্কি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় এবং জব্দকৃত কসমেটিকস্ টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off