1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান : এমপি পুত্র শাওন আরমান 

  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৯ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

 

 

আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাধানমন্ত্রীর স্বর্ণের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ডে তরুণদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে টেকনাফ পৌরসভার বাসটার্মিনাল সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সভায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্র লীগের সাবেক সভাপতি তানভীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র লীগ ঢাকা মহানগর উত্তর এর সাবেক সহ-সভাপতি- উখিয়া টেকনাফ আসনের বর্তমান সাংসদ শাহিন আক্তার ও সাবেক সাংসদ আব্দুর রহমান বদি পুত্র তরুণ উদীয়মান যুব নেতা শাওন আরমান।

প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাজী মোঃ ইউনুছ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ তৈয়ব, পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শওকত আলী, সাঃ সম্পাদক মোহাম্মদ ইউনুস সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণরা আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে মন্তব্য করে প্রধান অতিথি শাওন আরমান বলেন, ‘ শেখ হাসিনার নৌকা মার্কা ক্ষমতায় আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কাজেই নৌকায় ভোট দিয়ে আবারো আধুনিক স্মার্ট বাংলাদেশের রূপকার দেশরত্ন শেখ হাসিনাকে আপনারা নৌকার প্রতীকে ভোট দিয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ দেবেন।

শাওন আরমান আরও বলেন, এদেশের মাটি ও মানুষের সংগঠন আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে স্বাধীনতার সুফল আজকে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off