1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

রামু সেনানিবাসের সেপকস্ ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল এর উদ্যোগে কম্বল বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি

রামু সেনানিবাসের সেপকস্ ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল এর উদ্যোগে কম্বল বিতরণ
মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার অঞ্চল সেনাপরিবার কল্যাণ সংস্থা (সেপকস্) ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চলের উদ্যোগে স্থানীয় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সকাল ১০ টায় রামু সেনানিবাসের ইংলিশ স্কুল ও কলেজ প্রাঙ্গনে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়। চলতি মাসের শীতের প্রকোপ মোকাবেলায় সেপকস্ ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল এর উদ্যোগে স্থানীয় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে ২৫০০ টি কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেপকস্ ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল এর সভানেত্রী নুসরাত মাসুদ। এ সময় তিনি বলেন, সেপকস্ ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা জনকল্যানমূলক কাজ করছে। আগামীতেও এ সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। তিনি যারা এই মহৎ কর্মকান্ডে জড়িত রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সেবাধর্মী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শীতবস্ত্র বিতরণের সময় সেপকস্ ও লেডিস ক্লাব এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off