1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঔষধ কিনতে টাকা না পেরে পেটে ছুরি ঢুকিয়ে যুবক আত্মহত্যা!

  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৪৪৮ বার পড়া হয়েছে

টাকার অভাবে ঔষধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে নিজেই আত্মহত্যা করেছেন এক ব্যক্তি!মঙ্গলবার (২৬ মার্চ) রাতে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ওই ব্যক্তির নাম জয়নাল (৪৫)। তিনি পেশায় একজন রিকশাচালক। দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত ছিলেন তিনি। অর্থের অভাবেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের স্ত্রী মনজিলা বেগম জানান, ৪ বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসক বলেছিলেন ঔষধ খেলেই তিনি সুস্থ থাকবেন। না খেলেই অসুস্থ হয়ে পড়তেন তিনি। তবে সামর্থ না থাকায় সবসময় তাকে ডাক্তার দেখানো বা ঔষধ দেয়া সম্ভব হচ্ছিল না। একমাস ধরে তার অসুস্থতা বেড়ে গিয়েছিল। এর মধ্যে দুবার ঔষধ এনে দেয়া হয়েছিলো। তবে গত ৪ দিন ধরে তার ঔষধের টাকা যোগাড় করা সম্ভব হচ্ছিল না। অভাবের তাড়নায় এর আগেও তিনি আত্মহত্যা করার কথা বলেছেন বলেও জানান তিনি।

 

তবে বিষয়টিকে অন্যভাবে বলছে পুলিশ। হাতিরঝিল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, ব্যথা সহ্য করতে না পেরে তিনি এমনটা করেছেন। বাসায় ওষুধপত্র ছিল তার। আত্মহত্যার পিছনে আর কোনো কারণ নেই বলেও জানান তিনি। মরদেহ ময়নাতদন্ত করার পাশাপাশি এ বিষয়ে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

 

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানা গেছে।

যমুনা টিভি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off