1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

উখিয়া বন কর্মকর্তা হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টেকনাফে মানববন্ধন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ।।

 

উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় সরকারি বন রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে চিহ্নিত মাটি পাচারকারীদের ডাম্পার (মিনি ট্রাক) চাপায় খুন হওয়া কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান সজলকে হত্যার প্রতিবাদ ও দ্রুত সময়ে দোষীদের গ্রেপ্তার পূর্বক শাস্তির আওতায় আনার দাবিতে টেকনাফে মঙ্গলবার (২ মার্চ) সকালে টেকনাফ রেঞ্জের আয়োজনে বিট কর্মকর্তার কার্যালয়ের সামনে কক্সবাজার-টেকনাফ মহা সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, হরিণমারা পাহাড় কেটে ডাম্পারে ভরে মাটি পাচারের সংবাদ পেয়ে  সাজ্জাদুজ্জামান সরকারি দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে গেলে বালু পাচারকারীরা ডাম্পার দিয়ে মোটরসাইকেল আরোহী সাজ্জাদ ও তার সহকর্মী আলীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় বনবিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান।

বক্তারা আরও বলেন, এই ঘটনার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ওই ডাম্পারটি আটক করেছে জনতা। তবে চালক ও সহকারী এখনো পলাতক রয়েছে আর তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান মানববন্ধনে উপস্থিত বন কর্মকর্তারা।

মানববন্ধবে বক্তারা আরও বলেন, আমাদের লজিস্ট্রিক সাপোর্ট না থাকায় বিভিন্ন সময় অভিযানে গিয়ে হামলার শিকার হই। আর কত হামলার শিকার হব আমরা? বন কর্মকর্তা সজলকে পাহাড় খেকোরা ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে জড়িত ও ইন্ধন দাতা সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

এ সময় টেকনাফ বন বিভাগের রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম সরকার, শাহাদাত হোসাইন, জালাল উদ্দীন, আবু হানিফ,গফুর সহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী ও বন পাহাড়া দলের সদস্যরা উপস্থিত ছিলেন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off