1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবারও বাংলাদেশী হাফেজ আবু রায়হানের বিশ্বজয়

  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

ছবি -আবু রায়হান

 

আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ৩০টি দেশকে হারিয়ে আবারও প্রথম হয়েছেন হাফেজ ক্বারী আবু রায়হান। সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে এই সম্মান অর্জন করেন তিনি।

আজ সোমবার (৮ এপ্রিল) ক্বারি আবু রায়হান তার ভেরিফায়েড ফেসবুকে বলেন, ‘আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। আফ্রিকার সেনেগালের ভূমিতে লাল সবুজের বিশ্বজয়, ৩০ দেশকে পেছনে ফেলে ক্বারি আবু রায়হানের বিশ্বজয়।

এ প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ মিলিয়ন ফ্রান্ক বা ১৬ হাজার ৬০০ শত মার্কিন ডলার। যা বাংলা টাকায় ১৯ লাখ টাকা।

এর আগে ২০১৮ সালে কাতারে তিজান আন নূর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন হাফেজ ক্বারি আবু রায়হান।

আবু রায়হানের বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজারে। তার কোরআন পড়ার সূচনা হয় আড়াইহাজারে মুফতি আবদুল কাইয়ুম কর্তৃক প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসরাহ একাডেমী মাদ্রাসায়। তিনি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার হাতে গড়া ছাত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off