1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

কেএনএফ’র ৫৭ সদস্য দু’দিনের রিমান্ডে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেফতারকৃত কেএনএফ’র ৫৭ সদস্যের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন চাইলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাদের আদালতে নিয়ে আসা হয় তাদের। এদের মধ্যে ১৭ জন নারী রয়েছেন। পরে আদালত থেকে তাদের কড়া নিরাপত্তায় আবার তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা আক্রমণ চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। অপহরণ করা হয় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে। এ ঘটনায় এ পর্যন্ত নয়টি মামলা দায়ের করা হয়। পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত কেএনএফ’র সদস্য ও সহযোগীসহ ৫৭ জনকে গ্রেফতার করে। এদের সবাইকে বিশেষ নিরাপত্তায় বান্দরবান কারাগারে রাখা হয়েছে। বর্তমানে বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সন্ত্রাসী তৎপরতা দমন ও কেএনএফ সদস্যদের আটকে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!