1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

এম.মনছুর আলম, চকরিয়া :

 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মতে ২১ মে সারাদেশে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই আলোকে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ তিনটি পদে মোট ১৬ জন প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

রবিবার (২১এপ্রিল) নির্ধারিত সময় বিকাল ৫টা পর্যন্ত সহকারী রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামে কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা নেন। মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।

এই বারের  উপজেলায় নির্বাচন করতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন, কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি ফজলুল করিম সাঈদী, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদিউল আলম, আবদুল্লাহ আল হাসান সাকিব ও মো. সাইফুল ইসলাম।

নারী ভাইস চেয়ারম্যান পদে যেসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন, বর্তমান চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, সাবেক দুই নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা ও জাহানারা পারভীন।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন  প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু, সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন দাশ, সার্ভেয়ার নুরুল আমিন, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন, মুবিনুল ইসলাম ও মুহাম্মদ ফয়সাল।

 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশের তথ্যের উদ্বৃতি দিয়ে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে৷  তিনটি পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি আরো জানান- আগামী ২৩ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনটি পদে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২৪ এপ্রিল প্রার্থীদের আপীল, ২৭ থেকে ২৯ এপ্রিল প্রার্থীদের আপীল নিস্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ করতে তিনি প্রার্থীদের সহযোগীতা প্রত্যাশা করেন। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!