
ভারতে আজ চলছে ৭ দফা নির্বাচনের দ্বিতীয় দফা। এই ধাপের নির্বাচনে ১৩ রাজ্যের ৮৮ আসনে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে ঘটেছে এক বিরল ঘটনা। এক ভোটার বরের সাজে হাজির হয়েছেন ভোট দিতে। মহারাষ্ট্রের অমরাবতীতে এই ঘটনা ঘটেছে। খবর ভারতের সংবাদ সংস্থা এএনআই নিউজের।
জানা গেছে, ওই ভোটারের নাম আকাশ। নিজের পরিবারের সঙ্গে ভোট দিতে এসেছেন তিনি। আকাশ জানান, আজ দুপুর দুইটার সময় তার বিয়ের লগ্ন।
একই এলাকায় অন্য একজনকেও বরের সাজে ভোটকেন্দ্রে ভোট দিতে আসতে দেখা গেছে। তবে তার ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। ###
copy off
Leave a Reply