1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এক মিনিটের জন্য বিসিএস দিতে পারলেন না ২০ পরীক্ষার্থী

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

শেষ হেলো ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। কিন্তু সময়ের মারপ্যাঁচে মাত্র এক মিনিটের জন্য দেশের সবচেয়ে মর্যাদাবান এ চাকরির পরীক্ষায় অংশ নিতে পারেননি অনেক শিক্ষার্থী।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ, সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা ছিল পিএসসির পক্ষ থেকে। নিয়ম মেনে অধিকাংশ পরীক্ষার্থী প্রবেশ করতে পারলেও ঢাকার তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২০ জনের মতো পরীক্ষার্থী প্রবেশ করতে পারেননি। নির্ধারিত সময়ের এক মিনিট দেরি হওয়ায় গেট আটকে দেয়া হয়।

ভুক্তোভুগী পরীক্ষার্থীদের অভিযোগ, শেষ সময়ে কোনো রকম সতর্ক বার্তা না দিয়ে পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেয়ায় তারা পরীক্ষা দিতে পারেননি।

পরীক্ষার্থীদের অভিযোগ, তারা পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমাণ ছিলেন। কিন্তু কোন সতর্কবার্তা না দেয়ায় তারা সময় হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেননি। ফলে যখন গেট বন্ধ করে দেয়া হয়েছে তখন দ্রুত গিয়েও কোন লাভ হয়নি। অনেক আকুতি-মিনতি করলেও গেট খুলে দেয়া হয়নি। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে।

জানা গেছে, ওই কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে বারবার অনুরোধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। তিনি পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এ বিষয়ে আসাদুজ্জামান নূর নামের এক পরীক্ষার্থী সংবাদমাধ্যমকে বলেন, এটা আমার শেষ বিসিএস। কক্সবাজারে চাকরি করায় সেখান থেকে এসেছিলাম পরীক্ষা দিতে। ঠিক ৯টা ৩১ মিনিটে আমি গেটের সামনে আসলেও তারা ঢুকতে দেয়নি। কোন প্রকার সতর্কতা না দেয়ায় এমন হয়েছে। অনেক মানুষ সেখানে অনুরোধ করেছে, কিন্তু কোন অনুরোধই শোনা হয়নি।

এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান এবং পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নিয়ম ছিল। বলা হয়েছিল, কোনো শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে আসতে না পারলে সে পরীক্ষার অযোগ্য বলে বিবেচিত হবে। এখন একজন এক মিনিটের কথা বলবে, আরেকজন দুই মিনিট, পাঁচ মিনিটের কথা বলবে। এভাবে শুনতে থাকলে তো পরীক্ষা নেয়া যাবে না। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off