1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্যুৎ বিলে টাকা বেশি আসায় দপ্তরে ঢুকে নারী কর্মীকে হত্যা

  • আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক::

ভারতের মহারাষ্ট্রে বিল বেশি আসায় বিদ্যুৎ দপ্তরে গিয়ে এক নারী কর্মীকে (২৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠছে। এ ঘটনায় অভিজিৎ পোতে (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত বুধবার পুনে জেলার মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (এমএসইডিসিএল) এক নারী কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়।

পুনের সুপা থানা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার দিন সকালে বারামতি গ্রামের মোরগাঁওয়ে এমএসইডিসিএলের অফিসে গিয়ে রিংকু থাইটের ওপর হামলা চালায় অভিজিৎ। তিনি এর আগে ঘরের বিদ্যুতের বিল ৫৭০ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা ৭৫০ টাকা) বেশি পেয়েছেন বলে অভিযোগ করেন। কিন্তু এ বিষয়ে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে আচমকা বিদ্যুৎ অফিসে ঢুকে রিংকুর ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off