1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ

  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দেশটির পতাকা উত্তোলন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (৬ মে) সকাল ১১টায় এই পতাকা উত্তোলন কর্মসূচী পালন করা হবে।

রোববার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন, এই কর্মসূচি শুধু ছাত্রলীগের নয়, দেশের ৫ কোটি শিক্ষার্থীর কর্মসূচি। পরে ফিলিস্তিনের নিরীহ মানুষের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় যুক্তরাষ্ট্রের যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে তাদের সবার মুক্তির আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও মনে করিয়ে দেন ইসরাইলের নিপীড়নের কথা। বলেন, আগামীকাল সকাল ঠিক ১১টায় সারাদেশে একযোগে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ। এসময় এক সুরে নেতাকর্মীরা উচ্চারণ করবে ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে’।

দলটির অন্য নেতারাও ফিলিস্তিনের পক্ষ নেয়ায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর নির্যাতনের নিন্দা জানান। পরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের স্বপক্ষে যে ঐতিহাসিক অবস্থান সেটার কথাও মনে করিয়ে দেন সংগঠনটির নেতারা। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off