1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি!

নাফ নদীর ওপারে মর্টারশেল ও গুলির বিকট বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

  • আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ পৌরসভা সীমান্তের নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। ইতিমধ্যে মিয়ানমারের রাখাইনে অনেক ক্যাম্প দখলে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মির।

সোমবার (০৬ মে) দেখা মিলেছে সকাল থেমে থেমে গুলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। বিকট শব্দে টেকনাফ পৌরসভা বাড়িঘর পর্যন্ত কাঁপছে এবং স্থানীয়দের মধ্যে এ ধরনের আতংক বিরাজ করছে।

টেকনাফ পৌর সভার জালিয়া পাড়া এলাকার বাসিন্দা

সামি জাবেদ বলেন, ইন্না-লিল্লাহ এই ভাবে মিয়ানমারে মর্টাসেল? যেনো মনে হচ্ছে ঘরের সামনে পড়তেছে!

সোমবার সকালে থেকে গুলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ পৌর শহর! আমরা খুবই আতঙ্কে রয়েছে।

টেকনাফ পৌর সভার ১ নং ওয়ার্ড নাইট্যং পাড়া বাসিন্দা ইদ্রিস ওয়াহিদ বলেন, সকাল থেকে গোলাগুলির ও মর্টারশেলের বিস্ফোরণে ‘অনেক ভয়ানক হচ্ছে! আমরা যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করছি তারা খুবই আতঙ্কে রয়েছেন।

টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে তাদের চলমান সংঘর্ষ চলতে। তবে নাফ নদীর বাংলাদেশ সীমান্তে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বিজিবির টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি টেকনাফ সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র -যায়যায়দিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off